যমুনা অভিমুখে পদযাত্রায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুলিশের বাধা

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি সদস্যদের স্বজনরা।

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে ‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারের অধীনে আয়োজিত এ কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা তিন দফা দাবি হলো— পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা; নিরপরাধ কারাবন্দিদের মুক্তি; ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, বিডিআর ট্র্যাজেডির পর অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু ১৫ বছরেও তাদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গত ৯ মাসে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তারা। তদন্ত কমিশনের স্বাধীনতাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা দায়িত্ব পালন করছি।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।