ফর্দো পারমাণবিক স্থাপনায় এবার ইসরায়েলের হামলা

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালাল।

গত ১৩ জুন ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও গতকাল রবিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।