খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই জুন ২০২৫, ১০:৫৮ এএম
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। স্পিডবোর্টে থাকা ২৮ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে।এটি বউবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রী নাহেদুল ইসলাম ফয়সাল অভিযোগ করেন, বোটটিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শোনেননি।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
খবরওয়ালা/এফএস
মন্তব্য