আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

আশুলিয়ায় হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি বিচারকাজ সরাসরি সম্প্রচার করবেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।