সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ৪৪১টি নমুনা পরীক্ষা করে এ আক্রান্ত পাওয়া গেছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫১৮ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৪৭৩ জন।
খবরওয়ালা/এন



