পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছে তেহরান।

আল-জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাঘাই বলেন, ‘হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে।

বাঘাই বলেন, ‘এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়।’ তিনি জানান, ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি দেখছে।

সংসদে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত সম্পর্কে বাঘাই বলেন, ‘‘এটি সহযোগিতা শেষ করার সিদ্ধান্ত নয়, বরং সাময়িক স্থগিত করার কথা বলা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘যে জাতি এমন ভয়াবহ আগ্রাসনের শিকার হয়েছে, সেই জাতির প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা যদি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেন, তাহলে সেটিকে কি স্বাভাবিক বলবেন না?’’

বাঘাই জানান, নতুন আইনে ভবিষ্যতে আইএইএ-এর সঙ্গে সম্পর্কের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানি বিজ্ঞানী ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী ইরানের অধিকারকে সম্মান করা।

তিনি বলেন, ‘‘আমরা যদি এনপিটি-র সদস্য হিসেবে দায়িত্বশীল আচরণ করি, তাহলে আমাদের অবশ্যই সেই অধিকারগুলোরও স্বীকৃতি পেতে হবে, যা এই চুক্তির আওতায় সব সদস্য রাষ্ট্রকে দেওয়া হয়েছে।’’

 

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।