বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ার শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাই করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা-ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসিফ ও শাওন নামের কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এর আগে, ২৩ জুন ওই এলাকায় আরেকটি অভিযানে পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া দুজনকে এবং উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোনগুলো বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।’

খবরওয়ালা/এসআর 
 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।