যশোরে সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ নিহত ২

যশোরে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার(২৬জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) ও উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, তারা একটি প্রাইভেট কারে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন। এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও দুজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।