বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া প্রত্যাহার

সরকারি কাজে কক্সবাজারে থাকা অবস্থায় হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

মঞ্জুর কবীর ভুঁইয়া বৃহস্পতিবার কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় যোগ দেন। কর্মশালার পর কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক চেয়ারম্যানের পদে আসেন গত বছরের ৯ আগস্ট। তিনি দীর্ঘদিন চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক ছিলেন।

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।