এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তারা ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।

রবিবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এনবিআরের ৬ কর্মকর্তা হলেন- আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; ঢাকা কর অঞ্চল-১৬ অতিরিক্ত কর

কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর অ্যাকাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, অনিয়ম-দুর্নীতি মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

এনবিআর সূত্র জানায়, অনুসন্ধানের আওতায় থাকা ছয় কর্মকর্তার মধ্যে পাঁচজন এনবিআরের চলমান “সংস্কার আন্দোলন”–এর সঙ্গে সংশ্লিষ্ট। তাদের মধ্যে হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। মির্জা আশিক রানা ও মোনালিসা শাহরীন সুস্মিতা পরিষদের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, এনবিআরে সংস্কার বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ১২ মে থেকে আন্দোলনে রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। এর ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে ধীরগতি এবং আংশিক অচলাবস্থা দেখা দেয়।

দুদকের অনুসন্ধানকে কেউ কেউ এই আন্দোলনের প্রেক্ষিতে ঘটনার পরিণতি হিসেবে দেখলেও, সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে—এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে শুরু হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।