ভাটারা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

রাজধানীর ভাটারা এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পিউলি)–কে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

 রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে জানা যায়, রোববার সকালে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মাহিরা। তিনি মিরপুরের সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার দিন সকালে সকাল ৮টার দিকে তিনি মিরপুর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা ছাড়েন, তবে তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি।

পরিবারের সদস্যরা জানান, মাহিরার কোনো খোঁজ না পেয়ে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও খোঁজ না পেয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাতেই র‍্যাব-৪ এর একটি দল সাভারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। মাহিরাকে কীভাবে এবং কার সঙ্গে পাওয়া গেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পরিবারের সদস্যরা জানান, মাহিরা সুস্থ রয়েছেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।