রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টার আসামির ১০ বছর কারাদণ্ড

রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলায় এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মো. শুকুর আলী শেখ (৩৫)।

আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু)।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানস্থ মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. শুকুর আলী শেখ। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেন আসামি। পরে বাসায় এসে তার মাকে ঘটনাটি জানায় ওই শিশু। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।