নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে জাফর আলী (৫৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত জাফর আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায় শিশুটি জাফর আলীর মুদিদোকানে চিপস কিনতে যায়। জাফর আলীর দোকানটি তার বসতঘরের সামনের অংশে। তিনি শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে তার কক্ষে নিয়ে যান। শিশুটি ফিরতে দেরি হওয়ায় তার মা ওই দোকানে যান এবং তার নাম ধরে ডাক দেন। এ সময় শিশুটির কান্না শুনে এগিয়ে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি লোকজন নিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় জাফর আলী ও তার পরিবারের সদস্যরা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও অভিযুক্ত জাফর আলীকে আটক করা থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতে জাফরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েকে ওই মুদি ব্যবসায়ী শ্লীলতাহানি করেছে। বিচার চাইতে গেলে তিনি ও তার লোকজন উল্টো ভয়ভীতি দেখানোসহ হুমকি দেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।