‘শাহরুখ নামে কুকুর পালা’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন আমির খান

বলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার আমির খান ও শাহরুখ খানকে একসময় অনেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখলেও, সময়ের সঙ্গে সেই সম্পর্ক এখন রূপ নিয়েছে বন্ধুত্বে। এক সময়ের তিক্ততা, অভিমান ও বিতর্কের আবহ এখন অতীত। তবে পুরোনো সেই বিতর্কগুলোর একটি—‘শাহরুখ’ নামের কুকুর পোষা নিয়ে আবারও উঠে এসেছে আলোচনায়।

বহু বছর আগে নিজের একটি ব্লগ পোস্টে আমির খান মজা করে লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি।’ এই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। শাহরুখ ভক্তরা ব্যাপারটি একেবারেই ভালোভাবে নেননি। বলিউডেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়, অনেকে আমিরকে কটাক্ষ করে বলেন ‘অপমানজনক ও বিতর্কিত মন্তব্য’ করেছেন তিনি।

সম্প্রতি নিজের সিনেমা ‘সিতারে জামিন পার’–এর সাফল্য উদযাপন উপলক্ষ্যে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেন আমির খান। তিনি জানান, বিষয়টি ছিল নিছক একটি ভুল বোঝাবুঝি। আসলে, তার একটি পোষা কুকুর ছিল, যার নাম ছিল ‘শাহরুখ’। সেটি তিনি কিনেছিলেন এক পারসি ব্যক্তির কাছ থেকে, আর কুকুরটির নাম আগে থেকেই দেওয়া ছিল। ব্লগে সেটি তিনি রসিকতা করে উল্লেখ করেছিলেন, যা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়।

আমির বলেন, ‘হয়ত তখন আমাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব ছিল। শাহরুখ হয়ত আমার প্রতি রাগান্বিত ছিলেন, আমি নিজেও অনেক ইমম্যাচিউর আচরণ করেছি। এখন মনে হয়, সেই সময়কার অনেক কিছু শিশুসুলভ ও অপ্রয়োজনীয় ছিল।’

বিতর্কের জেরে আমির খান এক পর্যায়ে শাহরুখ খানের বাসায় যান, ব্যক্তিগতভাবে ক্ষমা চান। শুধু শাহরুখ নয়, তার সন্তান আরিয়ান ও সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। সময়ের ব্যবধানে সেই দূরত্ব ঘুচে গিয়ে আজ তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই সম্বোধন করেন।

সাক্ষাৎকারে আমির আরও বলেন, ‘আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক ছিল। কিন্তু সেই প্রতিযোগিতা এখন আর নেই। আমি নিশ্চিত শাহরুখের দিক থেকেও নয়। আজ আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।’

তিনি জানান, এক সময় শাহরুখ তার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত থাকা নিয়ে মজা করতেন, কিন্তু এখন সেসব শুধুই পুরোনো হাস্যরসের স্মৃতি।

‘সবকিছুই এখন অতীত। ভুল করেছি, সেটা স্বীকারও করেছি। এখন আমরা পরস্পরের ভালো চাই, এবং সম্পর্কটাও সেভাবেই পরিণত হয়েছে,’ — বলেন আমির খান।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।