৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সম্প্রতি জারি করা সরকারি রোডম্যাপে এই তথ্য জানানো হয়েছে। এতে বাংলাদেশসহ ৩৪টি দেশের নাগরিকদের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে, যা বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারি গেজেটে বলা হয়েছে, কৃষি, শিল্প, পর্যটনসহ বিভিন্ন খাতে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হবে তিন বছরের মধ্যে। এর মধ্যে প্রথম বছরে, অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ কর্মী।

ইতালির কৃষি, শিল্প ও পর্যটন খাতে প্রতি বছরই বিপুলসংখ্যক নতুন শ্রমিকের প্রয়োজন হয়, যার বড় একটি অংশ আসে বিদেশ থেকে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি শ্রমিক নেবে ইতালি- এমনটাই জানানো হয়েছে সরকারি গেজেটে।

এই তিন বছরের মধ্যে প্রথম বছর, অর্থাৎ ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ কর্মী নেবে দেশটি। শ্রমিকদের জন্য আবেদন গ্রহণের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে।

আগামী বছর ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এই চারটি ক্যাটাগরির প্রতিটিতেই বাংলাদেশিদের আবেদন করার সুযোগ থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালি সরকারের এমন উদ্যোগে ইতোমধ্যে ‍উৎসাহিত হয়েছেন ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি অভিবাসনে আগ্রহী বাংলাদেশিদের জন্য একটি বড় সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে আগের অভিজ্ঞতা থেকে সতর্ক করে তারা পরামর্শ দিয়েছেন—আবেদনের সময় প্রতারণার ফাঁদ ও ভুয়া দালাল চক্র থেকে দূরে থাকতে হবে।

গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অনেক বাংলাদেশি ইতালিতে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ সফল হলেও অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। তাই আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীদের সতর্কভাবে যাচাই করে আবেদন করতে পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

ইতালির অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। দেশটির কৃষি, পর্যটন ও উৎপাদন খাতগুলোতে জনবলের ঘাটতি মেটাতেই সরকার এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

যারা নিয়মিত, বৈধ প্রক্রিয়ায় বিদেশে পেশাগত জীবন গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য ইতালির এই উদ্যোগ হতে পারে নতুন এক সম্ভাবনার সূচনা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।