খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫
সোমবার (৩০ জুন) কুষ্টিয়ার মিরপুরের মিটনে প্রকাশ্য দিবালকে বিএনপির চিন্থিত সশস্ত্র গুন্ডাবাহিনী সুপরিকল্পিতভাবে হাতিড়ি, হকিস্টিক, লোহার রড দিয়ে পিটিয়ে স্থানীয় জাসদ নেতা জমির উদ্দিনকে নির্মমভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)।
মঙ্গলবার (১জুলাই) এক বিবৃতিতে জাসদ এ প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়, মবতান্ত্রিক ইউনুস সরকারের কাছে হত্যার বিচার চাওয়া অরণ্যে রোদন ছাড়া আর কিছু না। কিন্তু জাসদ সুস্পষ্টভাবে এটা জানিয়ে দিচ্ছে যে, জাসদ নেতা জমির উদ্দিনের হত্যাকারীসহ কোনো হত্যাকারীই তাদের অপরাধের শাস্তি এড়াতে পারবে না।
খবরওয়ালা/এসআর