ফকিরহাটে কারখানায় ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে আনুমানিক এক কোটি টাকা মূল্যের কাঁচামাল লুট করে নিয়ে গেছে।

প্রতিষ্ঠানের শ্রমিকদের ভাষ্যমতে, শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে কারখানায় প্রবেশ করে। তারা সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে। এরপর ডাকাতদল গুদামে সংরক্ষিত ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং এক টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে যায়। এই মালামালগুলো কাঁচামাল হিসেবে সংরক্ষণ করা ছিল।

হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টায় কারখানায় ঢুকে প্রায় আট ঘণ্টা অবস্থান করে এবং ভোর ৪টার দিকে মালামাল নিয়ে পালিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর নিশ্চিত করেছেন যে, শনিবার (৫ জুলাই) ভোরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতদল মালামাল নিয়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। কোম্পানি লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/টিএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।