রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান। শুক্রবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুশফিকুর রহমানের পরিবারের সদস্যরা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। 

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। তবে তিনি মসজিদে যাননি, সেটা নিশ্চিত হওয়া গেছে।’ তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান বলেন, ‘মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।