চট্টগ্রামে আরও তিনজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (৬জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের দুজন শেভরন ডায়াগনস্টিক সেন্টার এবং একজন এপিক হেলথ কেয়ারে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

গত জুন মাসের শুরু থেকে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন সাতজন।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।