‘ভুলে ঘরে মোবাইল রেখে কুয়াকাটায় ঘুরতে’ গিয়েছিলেন নিখোঁজ হওয়া জনতা ব্যাংক কর্মকর্তা

রাজধানীর খিলক্ষেত থেকে ‘নিখোঁজ’ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। রবিবার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফেরেন। তাঁর পরিবার বলেছে, মুশফিকুর জানিয়েছেন, ভুল করে বাসায় মুঠোফোন রেখে বের হয়েছিলেন। এরপর কুয়াকাটায় ঘুরতে যান। মুঠোফোন না থাকায় যোগাযোগ করতে পারেননি।

এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মুশফিকুরের কোনো খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার। এ ঘটনায় মুশফিকুরের সন্ধান চেয়ে তাঁর পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

মুশফিকুরের ভাই জিয়াউর রহমান বলেন, ‘টানা তিন দিন (ব্যাংক) বন্ধ পাওয়ায় তিনি (মুশফিকুর) কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। যাওয়ার সময় ভুল করে মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার গাড়ি মিস করেছেন, এ জন্য পরদিন ফিরতে পারেননি। শনিবার বিকেলে আমাদের বিষয়টা জানান। এরপর আজ সকালে তিনি বাসায় ফিরে এসেছেন। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে।’
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।