এয়ারপোর্টে অশ্রুমাখা চোখে নোরা ফাতেহি, কী এমন হয়েছিলো?

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি অশ্রুশিক্ত চোখে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গেছে। সাধারণত তাকে বিভিন্ন অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায় কিংবা পাপারাজ্জিদের ফ্রেমে সবসময় হাসি-খুশি থাকতেই দেখা যায়। কিন্তু এবার অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেল ইন্ডিয়ান এ তারকাকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার (৬ জুলাই) নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই তার।

এসময় ভক্তরা তাকে দেখে ছবি তুলতে আসলে তাকে তারকার দেহরক্ষী সরিয়ে দেয়। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, আজকে নোরার মন ভালো নেই। 

কালো প্যান্ট ও লম্বা হাতার জ্যাকেটে ঢাকা পোশাকে, খোলা চুলে, চোখে কালো সানগ্লাস এবং হাতে একটি ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময়ই তার চোখে জল দেখা যায়। সানগ্লাসের আড়ালেও স্পষ্ট ছিল তার গড়িয়ে পড়া অশ্রুধারা। কাঁদতে কাঁদতেই তাকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের একটাই প্রশ্ন— ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন, তিনি হয়তো কোনো কাছের মানুষকে হারিয়েছেন।

বিমানবন্দরে আসার মাত্র এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন’ লিখেছিলেন। সাধারণত ইসলাম ধর্মাবলম্বীরা কারো মৃত্যুর খবরে এই বাক্যটি ব্যবহার করে থাকেন। এই পোস্টটিই নোরার কান্নার কারণ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে তিনি আসলেই কোনো আপনজন হারিয়েছেন কিনা, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নোরা ফাতেহিকে সর্বশেষ ‘দ্য রয়্যালস’ ওয়েব সিরিজে দেখা গেছে, যেখানে তার সঙ্গে ঈশান খাট্টার, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমনও অভিনয় করেছেন। এই সিরিজে নোরার অভিনয় দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অভিনয় ছাড়াও, নোরা তার নাচের দক্ষতা এবং বিভিন্ন রিয়ালিটি শোতে বিচারক হিসেবেও পরিচিত।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।