ধর্ষণ মামলায় গ্রেপ্তার পটিয়ার নাইমুল

চট্টগ্রামে ধর্ষণ মামলায় নাইমুল তসরফ নয়ন (২৫) নামের এক যুকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৪ জুলাই) রাতে কোতোয়ালি থানা পুলিশ নগরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাইমুল তসরফ নয়নের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তিনি পাঠান পাড়ার বাসিন্দা আহম্মদ হোসেনের ছোট ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘নাইমুল তসরফ নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলাটি তদন্তে প্রমাণ পাওয়ার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

ওসি আরো বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।মামলার তদন্ত অব্যাহত রয়েছে।’

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।