খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫
টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে ধনবাড়ি বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন। তাছাড়া আহত হয় বেশ কয়েকজন। পরে তাদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
খবরওয়ালা/এফএস