অফিস থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পিপলু সরকার (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে অফিসের ভেতরের শৌচাগারের দরজায় নিজের গায়ের শার্টে ফাঁস নেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত পিপলু সরকার ওই অফিসেই অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেল ৩টা থেকে পিপলুর স্ত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি পিপলুর এক বন্ধুকে ফোন করেন। পরে সেই বন্ধু অফিসে গিয়ে পিপলুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত স্থানীয়দের খবর দেন।

শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন, আমি কিছুই জানি না। অফিসের কোনো বিষয় মনে হচ্ছে না। সম্ভবত পারিবারিক কারণে এমনটা করেছে। সুযোগ পেলে এখনই শাল্লায় যাচ্ছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পিপলু সরকার নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পর আমি সেখানে গিয়ে দেখে এসেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।