সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফরিদা পারভীনের মৃত্যুর সংবাদটি গুজব!

লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন কয়েকদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মুঠোফোনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিম বলেন ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনও বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।’ 

সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনির রোগ, ফুসফুসের রোগসহ আরও কয়েকটি জটিলতা রয়েছে।  

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।