খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
ইসলাম গ্রহণ করলেন জাপানি পর্নস্টার রায়ে লিল ব্ল্যাক। পর্ন তারকা হিসেবে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীকালে ভিন্ন পথ বেছে নেন, আর সেই তালিকায় এবার যোগ দিলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক।
মূলত লিল ব্ল্যাক নামেই তিনি প্রাপ্তবয়স্কদের ছবিতে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে শিরোনামে এসেছেন।
প্রাক্তন এই পর্ন তারকা ঘোষণা করেছেন যে, বড়দের ছবি আর নয়; এবার তিনি আল্লাহর দেখানো পথে চলতে চান। হঠাৎ এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে লিল দাবি করেছেন, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া গিয়েছিলেন। সেখানেই তার মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে।
লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও তার মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তার। তার মতে, ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়েছে।
তিনি নিজের নাম পরিবর্তন করে নূরে ইস্তেকবাল রেখেছেন। কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরকা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরকা পরা এবং রোজাও রাখা শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন এই পর্ন তারকা।
বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে তিনি কন্টেন্ট তৈরি করেন।
তবে তার এমন আকষ্মিক পরিবর্তন দেখে নেটিজেনদের একটি বড় অংশকে সন্দিহান। কেউ কেউ মনে করছেন, এসব শুধু সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা। সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন এই পর্ন তারকা। একটি ভিডিও করে তিনি দাবি করেছেন, “আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লাহর সম্পর্কের উপর নজর দাও। আমারটা আমি বুঝে নেব, আমাকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না।
খবরওয়ালা/টিএস