সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা

সৌদি আরবের নতুন আইন অনুযায়ী এবার নির্দিষ্ট কিছু শহরে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশি নাগরিকরা। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে আইনটি।

সম্প্রতি অনুমোদিত এই আইনের ফলে রিয়াদ ও জেদ্দা শহরের নির্ধারিত এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন।

বিশেষ কিছু শর্ত পূরণ সাপেক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও ভবিষ্যতে বিদেশিদের সম্পত্তির মালিকানা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

নতুন এ আইন ঘোষণার পর সৌদি আরবের আবাসন খাতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বেড়েছে দেশটির রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের দাম। এ বিষয়ে বিস্তারিত নীতিমালা ও প্রয়োগ পদ্ধতি শিগগিরই জানাবে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর অংশ এই উদ্যোগ। যার মাধ্যমে নিজেদের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, পর্যটন বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে দেশটি। আইনটি কার্যকর হলে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন বাজারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, দেশটির দ্রুত সম্প্রসারিত হচ্ছে অবকাঠামো খাতও। রিয়াদে নির্মিত হচ্ছে ‘মুকআব’ নামে বিশাল এক ভবন, যা ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি লোহিত সাগরের উপকূলে তৈরি হচ্ছে একাধিক বিলাসবহুল রিসোর্ট, যেগুলোর কয়েকটি এরই মধ্যে চালু হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই।
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।