দৌলতপুরে এসিল্যান্ড পদ শূন্য থাকায় সেবা পেতে ভোগান্তি

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে এসিল্যান্ড পদ শূন্য থাকায় সেবা পেতে ভোগান্তি, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম বদলি জনিত কারণে চলে যাওয়ায় এসি ল্যান্ডের পদ ১ মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে। এতে উপজেলা ভূমি কার্যালয়ে এসে নামজারি, মিস কেস, ভূমি উন্নয়নকর পরিশোধসহ নানা ধরনের সেবা পেতে ভোগান্তিতে পোড়েছে উপজেলার সাধারণ মানুষ। বর্তমানে সহকারী কমিশনার না আসার কারন জানা যায়নি।

দৌলতপুরে এসিল্যান্ড পদ শূন্য থাকায় সেবা পেতে ভোগান্তি

তবে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। সহস্রাধিক নামজারি খারিজ আবেদনসহ মিস কেস ও ভূমি সম্পর্কিত সব ধরনের কাজ ঝুলে আছে। অফিস খোলা থাকলেও কর্মকর্তা না থাকায় গুরুত্বপূর্ণ এ দপ্তরটির সেবা বন্ধ প্রায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্র“য়ারী মোঃ শাহিদুল ইসলাম অন্যত্র বদলি হয়ে যায়। এর পর থেকে এসি ল্যান্ডের পদ শূন্য। ভূমি সংক্রান্ত জরুরি সব কাজ বন্ধ।

বিগত দিনে এসি ল্যান্ড না থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। কিন্তু এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দু’একটা অফিসিয়াল চিঠি ছাড়া কোন রকম কোন দ্বায়িত্ব পালন করছেন না বলে যানা গেছে, এতে বর্তমানে এ উপজেলার সকল ভূমি সেবা বন্ধ হয়ে আছে, ভোগান্তিতে পোড়েছেন সহস্রাধিক সাধারন মানুষ।

প্রতিদিন দুর-দুরান্ত থেকে সেবা নিতে এসে ঘুরে বাড়ি ফিরে যাচ্ছেন সেবা গ্রহিতারা। বিগত দিনে প্রতিদিন ১’শ থেকে ১’শ পঞ্চাশ টা নামজারির আবেদন জমা হত কিন্তু এখন তা জমা পড়ছে ১৫ থেকে ২০ টা, তাও আবার কোন শুনানির ডেট দেওয়া হচ্ছে না বলে জানাগেছে। এতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বর্তমান নির্বাহী কর্মকর্তা নামজারি, মিস কেস এর  শুনানি না করার কারণে জটিলতা বাড়ছে প্রতিদিন বলছেন এই ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা ভূমি কার্যালয়ের একাধিক কর্মচারীরা জানান, একজন এসি ল্যান্ডকে প্রতিদিন নামজারি, খাসজমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়সহ নানা ধরনের কাজ করতে হয়। সাধারণত এসব কাজ একজন এসিল্যান্ড দ্রুত গতিতে করে থাকেন। কিন্তু তিনি না থাকায় ভূমি সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অচল হয়ে পড়েছে এ সরকারী দপ্তরটি। তবে ঈদ পরবর্তিতে নতুন এসিল্যান্ড আসবে বলে তিনি জানান। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সাথে সেল ফোনে কথা হলে তিনি জানান ভূমি অফিসে কার্যক্রম বন্ধ অস্বিকার করে বলেন এসি ল্যান্ড না থাকার কারনে কোন কাজ বন্ধ নেই সব কাজ চলছে। খুব সিঘ্রই নামজারির শুনানি শুরু হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।