‘রাজাকার-আলবদরদের উৎখাত করতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট’

সুনামগঞ্জ শহরে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলনের ঘটনায় আওয়ামী লীগের ছায়াতলে থাকা জামায়াত-শিবিরকে দায়ী করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ শহরের এই কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

নুরুল ইসলাম বলেন, ‘যে লোকটির ঘোষণায় এই দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জামায়াত–শিবির এসব করেছে। আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমরা ধৈর্য ধরেছি। নেতা ধৈর্য ধরতে বলেছেন। বাংলাদেশ থেকে এই রাজাকার–আলবদরদের উৎখাত করতে শুধু স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’

দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নুরুল আলম।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।