ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার: নাম প্রকাশ করেনি পুলিশ

পুরান ঢাকায় সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় হত্যার ৬ দিনের মাথায় পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ নিয়ে মামলার মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সরাসরি সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন, যা হত্যাকাণ্ডের নৃশংসতার অন্যতম চূড়ান্ত পর্ব।

তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, “তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।”

৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে লাঠি ও পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে সোহাগকে ঘিরে ধরে বেধড়ক মারধর করছে এবং শেষে এক যুবক তার মাথার ওপর পাথর ছুড়ে মারছে। ঘটনার পর নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।