সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে সিআইডি। সংস্থাটি জানিয়েছে, জোর পূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ নানা অনিয়মের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছিলেন গোলাম দস্তগীর।

বুধবার (১৬ জুলাই) সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম দস্তগীর বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রোক করা সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।

সিআইডি জানিয়েছে, দস্তগীর গাজী ও তাঁর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান চলমান। 

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।