মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে পিকআপটি ডিমবোঝাই করে শরিয়তপুর যাচ্ছিলো। মাঝপথে ডাসারের আঞ্চলিক সড়কের আশ্রম এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় চালক হিজবুল্লাহ, হেলপার সজিব ও ব্যবসায়ী নুর নবী। পরে চালক পালিয়ে গেলেও নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।