৪৭৫ জনকে আসামি করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাত।

এদিকে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।