গোপালগঞ্জের নাম মানচিত্র থেকে ‘মুছে’ দিতে চান হামজা

গোপালগঞ্জ জেলাকে চার ভাগ করে চার জেলায় দিয়ে দেওয়ার মতো উদ্ভট এক প্রস্তাব দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী এবং ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা আমির হামজা। 

তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল- এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমির হামজা বলেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।