ভালুকায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশে লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. আরব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরব আলী একই উপজেলার পার্শ্ববর্তী বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের প্রয়াত মো. ওয়াহেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরব আলী জামিরাপাড়া গ্রামে মাজেদা খাতুনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। বিকেলে আরব আলী বাড়ির পাশে লাকড়ি কুড়াতে যান। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।