জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি: টুকু

জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এই মানববন্ধনে টুকুু বলেন, ‘কথা বললেই লাভ হবে না। বরং বিএনপির সঙ্গে যারা ছিলেন, তাদের অনেক দায় বিএনপি নিয়েছে। মানুষ বলতো, বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল- তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে?’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে তারেক রহমান যেই কথা বলেছেন, তা হলো— দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ। আমরা সবাইকে একত্রিত হয়ে দেশকে গড়ে তুলতে ঐক্যবদ্ধ। তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছেন। যাঁরা আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁরা সবাই আগামীতে জাতীয় সরকার গঠন করবেন।’

এ সময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ‘যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদেরকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের অধিকার আদায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে আপনাদের পরিণতিও তেমনই হবে। বাংলাদেশে জনগণ সবসময় তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।