দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রির দায়ে জমির মালিকের কারাদন্ড

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রির দায়ে জমির মালিকের ‘কারাদন্ড,  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া এলাকায় কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রয় করার অভিযোগে জমির মালিককে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রির দায়ে জমির মালিকের কারাদন্ড

গতকাল সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে আড়িয়া কামারপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ।

 

দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রির দায়ে জমির মালিকের কারাদন্ড

 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ইন্তাদুল হক (৪৮) কে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রয় করার অপরাধে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় এ দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর