বাবার ঘোড়ার গাড়ির নিচে পড়ে ছেলের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে বাবার ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে ছেলে সাদমান (৮)’র মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে নড়াগাতী থানার আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান ওই গ্রামের হাফিজুর মোল্যার ছেলে। হাফিজুর ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয়রা জানান, আঠারোবাঁকি নদী থেকে পচানো পাট বোঝাই করে ঘোড়ার গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন হাফিজুর। সঙ্গে ছিল ছেলে সাদমানও, সে গাড়ির পাশে হেঁটে যাচ্ছিল। বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে পা পিছলে পড়ে যায় শিশুটি এবং সঙ্গে সঙ্গেই গাড়ির চাকা তার ওপর দিয়ে চলে যায়।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘শিশুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।