ভারতে গ্যাংস্টার হত্যা, কলকাতা থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮

ভারতের বিহার রাজ্যের পাটনার একটি বেসরকারি হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রকে গুলি করে হত্যার ঘটনায় কলকাতা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি তৌসিফ বাদশা ও তার চাচাতো ভাই নিশু খান।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কলকাতার একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় পাটনা ও কলকাতা পুলিশ এবং উভয় রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।গ্রেপ্তারদের মধ্যে অল্পনা দাস নামে এক নারীও রয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় পাটনার পারাস হাসপাতালে গুলি করে হত্যা করা হয় চন্দন মিশ্রকে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বিহার ছাড়ে এবং মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

তদন্তে জানা গেছে, হত্যার পর তৌসিফ কলকাতায় আত্মগোপন করে এবং নিশু খান হত্যার পরিকল্পনা ও পালানোর ব্যবস্থায় নেতৃত্ব দেন। পক্ষাঘাতগ্রস্ত হয়েও তিনি পাটনা থেকে পালিয়ে বাকিদের নিজ বাসায় আশ্রয় দেন।

এ ঘটনায় আরও দুজন সন্দেহভাজন রয়েছে, যাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, নিহত চন্দন মিশ্র নিজেও একজন কুখ্যাত অপরাধী ছিলেন। ‘বক্সারের গ্যাংস্টার’ নামে পরিচিত চন্দনের বিরুদ্ধে ২৪টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ১২টি খুনের অভিযোগ। তিনি প্যারোলে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।