বান্দরবানে বন্দুকের গুলিতে পর্যটক নিহত, আটক ৪

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্দুকের গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা চার বন্ধুকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ত্বহা বিন আমীন (২৪) ঢাকার ডেমরার বাসিন্দা মো. আলামীনের ছেলে।

জানা গেছে, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদমে আসেন। তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।

সোমবার সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টানেন। এতে ত্বহা বিন আমীনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো-এর মাধ্যমে ঘটনাটি জানতে পারি। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় ত্বহা বিন আমীনকে উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা চার বন্ধুকে আটক করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।