বিমান বিধ্বস্ত: খোঁজ নেই রাইসা মনির

মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। গতকাল থেকেই তাকে বিভিন্ন স্থানে ও হাসপাতালে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও দেখা মেলেনি তার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা সাগর হোসেন বলেন, গতকাল দুপুরে রাইসা ক্লাসে ছিল। জানতাম ক্লাসের পর ওর কোচিং আছে। বিমান দুর্ঘটনার খবর শুনেই আমরা এখানে চলে আসি। রাতভর ঢাকার বিভিন্ন হাসপাতালে খুঁজেছি। একেক জায়গা থেকে একেক রকম ছবি পাঠায়, কিন্তু গিয়ে কোথাও পাই না। সবশেষ এখানে এসে দেখি তার খাতা আর ব্যাগ। খাতায় তার নাম দেখে চিনতে পারি।

আপ্লুত হয়ে রাইসার মামা সাগর হোসেন আরও বলেন, আমরা ওর (রাইসা) শেষ সম্বলটুকু চাই। ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক, আমরা ওর কাপড়টুকু হলেও সন্তুষ্ট থাকবো।

রাইসাদের বাসা উত্তরার দিয়াবাড়ি। তার বাবা একজন ব্যবসায়ী। কোথাও তার খোঁজ মিললে ০১৯২৪০৬২০৩০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।