রাশিয়ায় শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩, আহত ২০

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি রাস্তা থেকে উলটে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় এদিন ভোর ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাদাযুক্ত জলাশয়ের পাশে উলটে গেছে। এতে আরও বলা হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে  দুর্ঘটনাটি ঘটে। প্ল্যান্টটিতে কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।

এই দুর্ঘটনার পর মাঠে নেমেছে রাশিয়ার তদন্ত কমিট। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে তারা। এছাড়া মঙ্গলবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।