প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে সোহেল রানা(২৮) নামে যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রাত সাড়ে তিনটার সময় ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া–আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা–যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।