ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণতালিকা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে অংশ নেয় আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ ও কমার্স কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে গিয়ে আবারও বিক্ষোভ করা হয়। এসময় বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সব্যসাচী দাস।

বক্তব্যে তারা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেখানে সব পরীক্ষার্থীরা রাত ৩টার সময় পরীক্ষা স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ না করলে বুধবার কঠোর আন্দোলন শুরু করা হবে। পরে তারা গায়েবানা জানাজা পড়েন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।