তিন দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজায় চলমান ‘অনাহারের অপরাধ’ বন্ধের দাবিতে তিন দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের বিবৃতির বরাতে এ তথ্য জানায়।

স্বাধীনতাকামী দলটি ‘বিশ্বের সকল মুক্ত মানুষকে’ ২৫, ২৬, ২৭ জুলাই বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে। ওই তিন দিনে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব শক্তির বিশেষ কোনো চাপ না এলে এবং যতক্ষণ না গাজার অবরোধ ভেঙে দুর্ভিক্ষ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আগামী সমস্ত দিন কর্মসূচি চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ শিশু, মা ও বয়স্কদের মুখে তার মারাত্মক উপস্থিতি প্রকাশ করছে। সন্দেহজনক বিশ্বব্যাপী নীরবতা এবং বিপর্যয় রোধে কোনো পদক্ষেপের অনুপস্থিতির মধ্যে এ কর্মসূচি প্রয়োজন।

তারা আরও বলেছে, আগামী দিনগুলো দখলদারদের জন্য তীব্র কান্নার এবং নীরবদের জন্য অপমানজনক হোক। সমগ্র বিশ্ব স্লোগান তুলুক- ‘অনাহারের অপরাধ বন্ধ করো’।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হয়েছে। গত বছরের এপ্রিলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিসহ বেশ কিছু ঘোষণা আসে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।