কুষ্টিয়ায় ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে ‘রহস্যজনক’ চুরি

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ চুরির ঘটনাটিকে রহস্যজনক বলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন এজেন্ট ব্যাংকিং শাখা ইনচার্জ শামসুল আলম। শামসুল আলম বলেন, গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন, জানালার গ্রিল কাটা ও ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। আলমারি অগোছালো। সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নেই। তাঁর দাবি, রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটিকে রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওসি আরও বলেন, একটি জানালার গ্রিল কাটা দেখা গেছে। ভল্টের তালা ভাঙা ও আলমারি অগোছালো ছিল। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।