নরসিংদীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। এ নিয়ে মামলার মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন এ তথ্য জানান।

পিবিআই জানায়, ২০২৩ সালের ২৩ জুন থেকে হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে সংস্থাটি। তদন্তের একপর্যায়ে আসামি মহসিন মিয়া দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যায়। এরপর ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের পাঠানো তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার তাকে দেশে নিয়ে আসে।

পুলিশ সুপার জানান, দেশে আনার পর ২১ জুলাই মহসিন মিয়াকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতের দিকে শিবপুরের নিজ বাসায় গুলিবিদ্ধ হন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। অভিযোগ অনুযায়ী, মহসিন মিয়া ও আরও দুইজন মিলে ওই হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মে তিনি মারা যান। হত্যাকাণ্ডের পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।