কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে টানা দুইদিন ধরে সংঘর্ষে লিপ্ত রয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। সীমান্ত অঞ্চলে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ড তাদের সীমান্তবর্তী আটটি বিভাগে সামরিক আইন জারি করেছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

থাই সেনাবাহিনীর চান্থাবুড়ি ও ত্রাত প্রদেশের সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচার্ট সাপারসার্ট এক বিবৃতিতে জানান, “চান্থাবুড়ি প্রদেশের সাতটি বিভাগ এবং ত্রাত প্রদেশের একটি বিভাগে সামরিক আইন কার্যকর হয়েছে।”

সামরিক আইন জারির পাশাপাশি থাই সেনাবাহিনী কম্বোডিয়া-সংলগ্ন ছয়টি জাতীয় উদ্যান খালি করার নির্দেশও দিয়েছে। এসব এলাকা সরাসরি সীমান্তঘেঁষা হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সীমান্তে দুই দেশের সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। শুক্রবার সকালেও হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সূত্র: আলজাজিরা

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।