দেশের পরিস্থিতি ভালো নয়, সরকারের অবস্থাও নড়বড়ে: গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দেশের সার্বিক অবস্থা বর্তমানে ভালো নয়। তার ভাষায়, ‘একেবারে সহজ-সরল বাংলায় বললে—দেশের অবস্থা একেবারে ভালো না। নানা ধরনের বিপদ-বিপত্তি, যেগুলোকে আমরা অশনি সংকেত বলি, তা উল্কার বেগে দেশের দিকে ধেয়ে আসছে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘গত ১১ মাসে সরকারের শক্তি অনেকটাই ক্ষয় হয়েছে। একসময়ের দৃঢ় অবস্থান থেকে এখন তা নড়বড়ে হয়ে পড়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও মনে করছে—সরকারকে এক ধাক্কায় ফেলে দেওয়া সম্ভব।’

সরকারি মহলে ভয়ের পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘সরকারে যারা আছেন, তাদের মধ্যে এতটা ভয় ও আতঙ্ক কাজ করছে যে, এর মধ্যে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।’

অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের অভাব-অভিযোগ চরমে পৌঁছেছে। আয়-রোজগারের পথ খুঁজে না পেয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ছে।’

তিনি মনে করেন, এমন সংকটময় সময়ে সরকারকে আত্মসমালোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।