ভুল ট্রেনে উঠে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঘারিন্দা এলাকার সজীব, দুলাল ও রূপ মিয়া। এদের মধ্যে রূপ মিয়া একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। ধর্ষণের শিকার ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং তিনি পেশায় গৃহকর্মী।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ভুল করে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের বদলে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে নেমে যাত্রীদের কাছে জানতে পারেন যে, তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জানান, যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে উঠা যাবে। এরপর পুলিশ তাকে ট্রেনে তুলে দেয়।

তবে ওই সময় অভিযুক্ত তিন যুবক কৌশলে তাকে ট্রেন থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে যান এবং সেখানে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে রূপ মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করা হয়।

পরদিন শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে এসে পুলিশকে বিস্তারিত জানান। এরপর রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।